নাক ভাঙায় নেদারল্যান্ডসের ম্যাচে খেলেননি কিলিয়ান এমবাপ্পে। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাস্ক পরে শুরু থেকেই মাঠে ছিলেন এমবাপ্পে।অনেক চেষ্টা আর বহু সুযোগ হারানোর পর অপেক্ষা ফুরায় এমবাপ্পের। গোল করেন তিনি, তাতে গোলখরা কাটে এমবাপ্পের দল ফ্রান্সেরও। তবু জিততে পারেনি তারা।
ডর্টমুন্ডে মঙ্গলবার রাতে ফ্রান্স ও পোল্যান্ড ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ড্রয়ের ফলে তিন ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলোতে উঠেছে ফ্রান্স।
ম্যাচের ৫৫ মিনিটে বক্সে দেম্বেলেকে ফাউল করলে পেনাল্টি পায় ফ্রান্স। স্পটকিক থেকে গোল করেন এমবাপ্পে। এবারের ইউরোতো বটেই, ক্যারিয়ারে এমবাপ্পে ইউরো চ্যাম্পিয়শিপে এই প্রথম গোল করলেন।
এবারের ইউরোর গ্রুপ পর্বে ফ্রান্স অস্ট্রিয়াকে হারিয়েছিল আত্মাঘাতী গোলে। নেদারল্যান্ডসের বিপক্ষে ফ্রান্স গোল শূন্য ড্র করেছিল। ফলে এবারের আসরে ফ্রান্সের কোন খেলোয়াড়েরও এটি প্রথম গোল।
তবে ম্যাচের ৭৯ মিনিটে রবার্ট লেভানডফস্কি পেনাল্টি থেকে গোল শোধ দেন।
৩৪ বছর পর নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে অস্ট্রিয়া