মির্জা আব্বাস বললেন

খালেদা জিয়াকে আবদ্ধ রাখা মানে দেশকে শৃঙ্খলিত করা

আপডেট : ২৭ জুন ২০২৪, ০২:৪৬ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আজকে খালেদা জিয়া যদি মুক্ত থাকতেন, তাহলে শেখ হাসিনা দেশটা নিয়ে যা ইচ্ছে তা করতে পারতেন না। তাকে আবদ্ধ রাখা মানে হচ্ছে দেশকে শৃঙ্খলিত করে রাখা। প্রত্যেক মানুষকে আগে দেশকে ভালোবাসতে হবে। তারপর দল ও ব্যক্তি। আর দেশকে ভালোবাসার প্রতীক হচ্ছেন দেশনেত্রী খালেদা জিয়া।’

গতকাল বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের সদ্য বিলুপ্ত কমিটির নেতাদের সঙ্গে আয়োজিত যৌথসভায় মির্জা আব্বাস এ কথা বলেন। আগামী শনিবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা সমাবেশ সফল করার লক্ষ্যে এ সভা হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা আব্বাস বলেন, ‘১/১১-তে আমিও জেলখানায় ছিলাম। সে সময় আওয়ামী লীগের সিনিয়র নেতারাও কারাগারে ছিলেন। আমি মুক্তি পাওয়ার দুই মাস পর খালেদা জিয়া মুক্তি পেয়েছিলেন। জেলখানায় খালেদা জিয়াকে ১/১১ সরকার কয়েকটি প্রস্তাব দিয়েছিল। সে প্রস্তাব মানলে তাকে মুক্তি দেওয়া হবে এবং রাজনীতি করতে কোনো বাধা দেওয়া হবে না। সে শর্ত মানলে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হতো। তাই তিনি আপস করেননি। কিন্তু সেই একই প্রস্তাব মেনে নিয়ে শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত