খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিমদের মাঝে ছাগল ছদকা

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৩:৪৮ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে এতিমে মাঝে দুটি ছাগল ছদকা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পশ্চিম মালিবাগে একটি এতিম খানায় দুটি ছাগল জবাই করে এতিমদের দুপুরের খাবারের আয়োজন করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, যুবদল নেতা সাঈদ ইকবাল মাহমুদ টিটু, শেখ আব্দুল হালিম খোকন, আহসান উদ্দিন খান শিপন, আসাদুজ্জামান পলাশ, মেহেবুব মাসুম শান্ত, স্বেচ্ছাসেবক দলের  সারোয়ার ভুইয়া রুবেল, গোলাম মোর্শেদ রাসেল, মেহের কায়সার রানা, ছাত্রদলের সহসভাপতি  ডা. তৌহিদুর রহমান আউয়াল, ছাত্রদলের প্রথম যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত