পেট্রোবাংলা তিতাস গ্যাস টি অ্যান্ড ডির চুক্তি

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৪:৫১ এএম

পেট্রোসেন্টার, ঢাকাতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসির মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. হারুনুর রশীদ মোল্লাহ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ অনুষ্ঠানে পেট্রোবাংলা ও কোম্পানিসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এপিএ-সংশ্লিষ্ট ফোকাল পয়েন্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত