আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা ফির পরিমাণ বাড়িয়ে দ্বিগুণেরও বেশি করেছে অস্ট্রেলিয়া। মূলত দেশটিতে অভিবাসীদের সংখ্য বৃদ্ধি পাওয়ায় আবাসন ব্যবস্থার ওপর তীব্র চাপ পড়ার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলীয় সরকার।
আজ সোমবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, আজ ১ জুলাই থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় পড়াশুনার জন্য ভিসা পেতে খরচ করতে হবে প্রায় ১ হাজার ৬৮ মার্কিন ডলার। যা আগে ছিল প্রায় ৪৭৪ মার্কিন ডলার। পাশাপাশি, পর্যটক ভিসা ও অস্থায়ী গ্র্যাজুয়েট ভিসাধারী শিক্ষার্থীদের অস্ট্রেলিয়া থেকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও'নিল বলেন, 'আজ থেকে যেসব নতুন নিয়ম চালু হচ্ছে, তা আমাদের আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থায় সমন্বয় ফিরিয়ে আনতে সহায়তা করবে এবং এমন একটি অভিবাসন প্রক্রিয়া তৈরি করবে, যা আরও ন্যায্য, আকারে ছোট ও অস্ট্রেলিয়ার চাহিদা পূরণের উপযোগী।'
মার্চ মাসে প্রকাশিত সরকারী তথ্য দেখায় যে, অস্ট্রেলিয়ায় ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পর্যন্ত নতুন অভিবাসীর সংখ্যা ৬০ শতাংশ বেড়ে রেকর্ড ৫ লাখ ৪৮ হাজার ৮০০ জনে দাঁড়িয়েছে।
ভিসা ফি বাড়ানোর কারণে এখন অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করাটা যুক্তরাষ্ট্র ও কানাডার তুলনায় অনেক বেশি ব্যয়সাপেক্ষ হবে। যুক্তরাষ্ট্রে আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে প্রায় ১৮৫ মার্কিন ডলার এবং কানাডায় আবেদনের ক্ষেত্রে ১৫০ কানাডীয় ডলার খরচ করতে হবে।
সন্তানের সামনেই আহত মাকে পিষে দিল ইসরায়েলি ট্যাংক