প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদীতে পরপর মাছ ও ডলফিনের মৃত্যুর কারণ অনুসন্ধানে পৃথক দুটি কমিটি করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, গত রবিবার হালদা নদীর আজিমার ঘাটের বাঁকে ১৯ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ মৃত অবস্থায় পাওয়া যায়। গত শুক্রবার নদীর কুমারখালী এলাকায় ১০ কেজি ওজনের একটি কাতল মাছ ও এর সামান্য দূরে ১২ কেজি ওজনের দুটি মরা কাতল পাওয়া যায়। তাছাড়া গত বুধবার রাউজানে উরকিরচর আরবান আলী চৌধুরী ঘাটে একটি মরা রুই মাছ পাওয়া যায়। এর আগে একটি ডলফিন মৃত অবস্থায় পাওয়া যায়।
