উচ্চমূল্যের পোশাকে চীনা বিনিয়োগ চায় বিজিএমইএ

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১২:৪৯ এএম

উচ্চমূল্যের তৈরি পোশাক উৎপাদনে বস্ত্র খাতে চীনা বিনিয়োগ চায় তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। তৈরি পোশাকের রপ্তানি বাণিজ্যের অন্যান্য ক্ষেত্রেও দেশটির উদ্যোক্তাদের সহযোগিতা চাওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। গতকাল মঙ্গলবার ঢাকা সফররত চীনের বেসরকারি খাতের একটি বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ প্রত্যাশার কথা জানান বিজিএমইএ সভাপতি এসএম মান্নান কচি।

রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত বৈঠকে চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফুজিয়ান কুনফেং মেশিনারি কোম্পানি লিমিটেডের সভাপতি জু জিনশান।

এসএম মান্নান কচি বলেন, বাংলাদেশে হাই-এন্ড টেক্সটাইল এবং ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে চীনা বিনিয়োগ এলে উভয়পক্ষই লাভবান হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত