পররাষ্ট্রমন্ত্রী বললেন

প্রধানমন্ত্রীর চীন সফরে অগ্রাধিকার পাবে দেশের উন্নয়ন

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০২:১৩ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চীন সফরে অগ্রাধিকারে থাকবে আমাদের উন্নয়ন। আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। আমরা সবার সঙ্গে সম্পর্ক সুন্দর রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রী কয়েক দিন আগে ভারত সফর করে এসেছেন। সেই সফর অত্যন্ত ফলপ্রসূ ছিল। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলাপেও আলোচনা হয়েছিল চীন সফরের বিষয়ে। গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একাডেমির জার্নাল, স্মার্ট লাইব্রেরি ও ওয়েবসাইট উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, চীন আমাদের বড় উন্নয়ন সহযোগী দেশ। আমাদের অবকাঠামো উন্নয়নে, বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতুসহ নানা ক্ষেত্রে অনেক আইকনিক স্থাপনা নির্মাণকাজে চীনের অর্থ এবং লোকবল লেগেছে। তাই আগামী সফর নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন ধরে চীন আমাদের উন্নয়ন অভিযাত্রায় যে ভূমিকা রেখে আসছে, সেটি বেগবান করতে এই সফর গুরুত্বপূর্ণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত