বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শিক্ষকদের পেনশনবিরোধী প্রতিবাদকে বিএনপি সমর্থন জানায়। এ সরকার প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে।’ গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, ‘বর্তমান ডামি সরকার বলছে, দুদক স্বাধীন সংস্থা। কিন্তু আজকাল সংবাদপত্রের পাতায় দৃষ্টি দিলেই বেনজীর, মতিউর, আছাদুজ্জামান, আরও কত নাম দেখা যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন সত্যিকারের স্বাধীন হলে এসব দুর্নীতির মহানায়করা সরকারের ঘনিষ্ঠজন হিসেবে বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত থাকলেন কীভাবে? এসব ঘটনায় প্রমাণিত হয়েছে, তথাকথিত স্বাধীন দুর্নীতি দমন কমিশন সরকারের মুখাপেক্ষী হয়ে থাকে; কমিশনের শক্ত মেরুদণ্ড নেই।’
তিনি বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বাংলাদেশের মানুষ যেমন পি-ির বশ্যতা মানেনি, তেমনি কখনোই দিল্লির বশ্যতা মানেনি এবং ভবিষ্যতেও মানবে না।
