ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে আজ। গেল ২৮ জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টা থেকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা থেকে) ভোটগ্রহণ শুরু হয়েছে।
ইরান ছাড়াও বিশ্বের ৯৫ দেশ থেকে এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ইরানের নাগরিকরা। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়াতেও অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ। তেহরানের রাষ্ট্রদূতের মতে, ইরানের রান-অফ নির্বাচনে অস্ট্রেলিয়ায় ভোটগ্রহণ বানচালের চেষ্টা করা হয়। এ ঘটনায় অস্ট্রেলিয়া জুড়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর আল জাজিরার।
আহমেদ সাদেঘি রাষ্ট্রীয় মিডিয়াকে বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে সিডনিতে একজন, মেলবোর্নে তিনজন এবং আরেকজনকে ব্রিসবেনে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের বিরোধিতাকারী প্রবাসী সদস্যরা ভোটদানে জনগণকে নিরুৎসাহিত করতে বিদেশে ভোট কেন্দ্রের সামনে বিক্ষোভ করে। তারা ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করে।
এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে সক্রিয়ভাবে অংশ নেয়ার জন্য জনগণের প্রশংসা করেছেন। সকালে প্রথম প্রহরে ভোট দিয়ে সর্বোচ্চ নেতা বলেন, “আল্লাহর শুকরিয়া, এটা একটা শুভ দিন। আজকের দিনে আমাদের প্রিয় জনগণ গুরুত্বপূর্ণ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।”
ইরানের প্রেসিডেন্ট হিসেবে কাকে বেছে নেবেন ভোটাররা