জনবল নিচ্ছে ফুডি, সপ্তাহে দুইদিন ছুটি

  • ডিজিটাল মার্কেটিং বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে ফুডি
  • প্রার্থীকে অনলাইনে ডিজিটাল বিজ্ঞাপন প্রচার এবং পরিচালনায় দক্ষতা থাকতে হবে
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১০:২১ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ফুডি। প্রতিষ্ঠানটিতে ডিজিটাল মার্কেটিং (ফুডি) বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ইউএস-বাংলা গ্রুপ।

বিভাগ: ডিজিটাল মার্কেটিং (ফুডি)।

পদ: এক্সিকিউটিভ।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রি।

অতিরিক্ত যোগ্যতা: বিভিন্ন অনলাইন মাধ্যমে ডিজিটাল বিজ্ঞাপন প্রচারের পরিকল্পনা এবং পরিচালনায় দক্ষতা।

অভিজ্ঞতা: লাগবে না।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: সপ্তাহে ২দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, গ্রুপ স্বাস্থ্য বীমাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

প্রার্থীর বয়স: ২৩-২৭ বছর

কর্মস্থল: দেশের যেকোন স্থান।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৪।

সূত্র: বিডিজবস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত