পবিপ্রবির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৬:৪৩ এএম

‘স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট গ্র্যাজুয়েট তৈরি’ স্লোগান সামনে রেখে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি শুরু করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মা. সামসুজ্জোহা। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন ভিসি ড. স্বদেশ চন্দ্র সামন্ত। সকাল সোয়া ১০টায় বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত