কোহলিদের কোচ হয়ে ভারতীয় দলে ফিরলেন গম্ভীর

o

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৯:৫০ পিএম

বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিলো রাহুল দ্রাবিড়ের পর গৌতম গম্ভীরকেই কোচ হিসাবে পছন্দ  ভারতীয় ক্রিকেট বোর্ডের। শেষ পর্যন্ত গম্ভীরই হলেন ভারতের প্রধান কোচ।

গম্ভীর কোচ হওয়ার ক্ষেত্রে নাকি চারটি শর্ত দিয়েছেন বোর্ডকে এমন খবরও প্রকাশ হয়েছিল। তাতে অনেকেই গম্ভীরের কোচ হওয়া নিয়ে শঙ্কা দেখছিলেন। তবে তিন ফরম্যাটেই ভারতের কোচ গম্ভীর। তার চুক্তির মেয়াদ ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত।

জয় শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেন গম্ভীরের কোচ হওয়ার বিষয়টি। তিনি লেখেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে আমি ভারতীয় দলের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরকে স্বাগত জানাচ্ছি।'

২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন গম্ভীর। ২০১২ ও ২০১৪ সালে অধিনায়ক হিসাবেরও আইপিএল শিরোপা জিতিয়েছিলেন গম্ভীর।

গম্ভীর ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। গম্ভীর আবারও ভারতীয় দলে ফিরলেন তবে এবার আরও বড় দায়িত্বে। অর্থাৎ কোচের ভূমিকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত