নগরের বায়েজিদ বোস্তামী থানার তুলাতলি এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় একটি মানবভ্রুণ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৯টার দিকে একটি ডাস্টবিন থেকে এটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার সঞ্জয় কুমার সিনহা দেশ রূপান্তরকে জানান, ডাস্টবিনে বস্তাবন্দি অবস্থায় পড়ে থাকা একটি মানবভ্রুণ দেখতে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
