সাদিক অ্যাগ্রোর মালিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৬:৪৮ এএম

সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ছয়কর্মকর্তাসহ সাতজনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন, সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন ও তৌহিদুল আলম জেনিথ, সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডা. মো. মনিরুল ইসলাম, বায়ার অফিসার মো. সাইফুল ইসলাম, সাভার উপজেলা প্রাণিসম্পদ অফিসার ফিরোজ আহমেদ খান, রাজধানীর খামারবাড়ি প্রাণিসম্পদ অধিদপ্তরের উৎপাদন বিভাগের পরিচালক ডা. এ বি এম খালেদুজ্জামান, পরিচালক এ বি এম সালাহ উদ্দিন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় নিয়েছেন। তারা নিজেরা লাভবান ও অন্যকে লাভবান করার উদ্দেশ্যে দেশীয় দুগ্ধ ও গো-শিল্পের জন্য ক্ষতিকর এবং প্রজনন অনুপযোগী আমদানি নিষিদ্ধ গবাদিপশু অবৈধ প্রক্রিয়ায় কর্র্তৃপক্ষের ভুয়া অনুমোদনপত্র তৈরি করে আমদানি করেন। এসব আমদানি করা গরু শুল্ক বিভাগ আটক করে সরকার সেগুলো বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত গরু গত রমজান মাসে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাংস ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে জনগণের মধ্যে সুলভ মূল্যে বিক্রির সরকারি সিদ্ধান্ত ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত