কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারা দেশ। এক দফা এক দাবিতে রাজপথে নেমে এসেছেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও।
বৃহস্পতিবার শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে নেমেছেন শোবিজ অঙ্গনের শিল্পী ও নির্মাতারাও। তাদের দাবি, শান্তি চাই। তারা ছাত্রদের প্রাণের নিশ্চয়তা চান।
স্লোগান দিয়ে তারা বলছে,
তুমি কে? আমি কে?
শিল্পী, শিল্পী।
ছাত্রদের তাজা প্রাণ
ঝরবেনা, ঝরবেনা।
এসময় ছাত্রদের সঙ্গে রাজপথে দেখা গেছে নির্মাতা ইমরাউল রাফাত, তপু খান, অভিনয়শিল্পী আরশখানসহ আরও অনেককে।
শিক্ষার্থীদের হয়ে প্রধানমন্ত্রী ও আদালতের কাছে মেহজাবীনের আর্জি 