গুলিবিদ্ধ হয়েছেন তানজিন তিশার সহকারী আল আমিন। বিষয়টি ফেসবুকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন। একইসঙ্গে লিখেছেন এক আবেগঘন বার্তা। চার বছর ধরে তিশার সহকারী হিসেবে কাজ করছেন তিনি।
তবে কোথায় কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন সেটি জানাননি। তবে শরীরে দুটি গুলি লেগেছে বলে ছোট পর্দার এই অভিনেত্রী নিজের ফেসবুকে লিখেছেন।
তানজিন তিশা বলেন, কিভাবে শুরু করব জানিনা আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চিনেন, কিন্তু ও কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট না ও আমার ছোট ভাই। গত চার বছর ধরে ও আমার সাথেই থাকে আমার ফ্যামিলিতেই থাকে ফ্যামিলি হয়ে। আপু কি লাগবে ,আপু কি খাবে, আপু কখন ঘুমাবে ,আবার কখন মনটা খারাপ , মনটা ভালো সব কিছু এই ছেলেটাই জানতো আর দেখত ।
অভিনেত্রী বলেন, আলামিন - সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো আমার পাশে বসে থাকতো । আমার কত প্ল্যান ওকে নিয়ে। ওকে ড্রাইভিং শেখাবো, জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে, পরীক্ষাটা দিতে।অনেকে অনেক কিছু বলতো কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করে ও আপুর কাছে এসে বসে থাকতো। ঈদের দিন গুলোও আগে আমার সাথে থাকত, তারপর ওর ফ্যামিলির সাথে ।
শরীরে দুইটি লেগেছে ব্জানিয়ে বলেন, কত বকা দিছি, আবার একটু পর ঠিকই বুঝাতাম, আবার মন খারাপও করে থাকতো, আর একটা না দুই দুইটা গুলি কি করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা?
আল আমিন কোনো দলের সাথে জড়িত না উল্লেখ করে অভিনেত্রী বলেন, আলামিন কোন দল অথবা কোনওকিছুর সাথে জড়িত ছিলো না। ওর বিগত ৪ বছর জীবনটা আমার সাথে, আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে সবটা সময়।
সহকারী আল আমিনের জন্য দোয়া চেয়ে বলেন, ওর জীবনে কোন পাপ নাই খুব ছোট একটা মানুষ এই চার বছর আমার কাছে বড় হতে দেখলাম। দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে ।
আহত-নিহতদের পরিবারকে সহযোগিতা করা উচিত: সোহেল রানা
সম্পর্ক নিয়ে বিস্ফোরক জাহ্নবী
দেশের সিনেমা ব্যবসা নিয়ে শঙ্কা