যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সুদানে লড়াইরত দুই গোষ্ঠীকে শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছিল। এবার আগামী মাসে দুই পক্ষকে নিয়ে সুইজারল্যান্ডে শান্তি বৈঠকের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বৈঠকে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যে বিরোধী পক্ষ, আরএসএফ প্রধান মোহাম্মেদ হামদান দাগালো এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এই প্রস্তাব সমর্থন করছেন তারা। শান্তি বৈঠকের জন্য তারা প্রস্তুত। তবে দেশটির সেনাবাহিনী এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দাগালো লিখেছেন, ‘আমি এই প্রস্তাবকে সমর্থন করি। সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ড এই শান্তি বৈঠকের প্রস্তাব দিয়েছে। আগামী ১৪ আগস্ট এই বৈঠক হওয়ার কথা।’
