শিপিং ডেমারেজ চার্জ মওকুফের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গতকাল বুধবার ব্যবসায়ীদের পক্ষে এফবিসিসিআই এক বিবৃতিতে এ দাবি জানায়।
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, আমদানি-রপ্তানিকারকদের আর্থিক ক্ষতি কমিয়ে আনতে পোর্ট এবং শিপিং ডেমারেজ চার্জ মওকুফের দাবি জানাই। একই সঙ্গে বন্দরের ক্লিয়ারিং কার্যক্রম স্বাভাবিক হওয়ার পরবর্তী ১৫ দিন পর্যন্ত এই চার্জগুলো আরোপ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সরকারের সাধারণ ছুটি চলাকালে অন্যান্য প্রতিষ্ঠানের মতো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। যেসব গ্রাহক তাদের ঋণের কিস্তি ও ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধের সময় ধার্য ছিল, তা নির্ধারিত সময়ে পরিশোধ করতে পারেননি, তাদের বাড়তি ফি বা চার্জ দিতে হবে না।
