পরিবেশমন্ত্রী বললেন

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় পরিবেশ সৃষ্টি করতে হবে

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৬:২১ এএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় প্রতিশ্রুত অর্থায়নের মাধ্যমে বিশ্বে আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, জলবায়ু কর্মকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোকে উন্নত বিশ্ব প্রয়োজনীয় অর্থায়ন না করায় এক ধরনের আস্থাহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিল্পোন্নত ধনী দেশগুলোর এগিয়ে আসতে হবে। গত মঙ্গলবার চীনের উহানে দুই দিনব্যাপী অনুষ্ঠিত অষ্টম মিনিস্ট্রিরিয়াল অন ক্লাইমেট অ্যাকশন শীর্ষক সম্মেলনের দ্বিতীয় দিনের সেশনে দেওয়া বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রীর সঙ্গে জলবায়ু সম্মেলনে উপস্থিত বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) ইকবাল আবদুল্লাহ হারুন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মো. জিয়াউল হক, উপপরিচালক (আন্তর্জাতিক কনভেনশন) মো. হারুন-অর-রশিদ প্রমুখ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত