গোসলে নেমে নিখোঁজ হওয়া সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল শুক্রবার রাতে আশুলিয়ার ডগরতলি এলাকার একটি জলাশয় থেকে ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। এর আগে সন্ধ্যায় গোসল করতে নেমে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়।
উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম রঞ্জিত চৌধুরী। তিনি আশুলিয়ার ডগরতলি এলাকার প্রদীপ চৌধুরীর ছেলে এবং সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার ডগরতলী এলাকায় গোসল করতে নেমে রঞ্জিত চৌধুরী নামে এক শিক্ষার্থী নিখোঁজের সংবাদ পাই। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিয়ে সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। টানা প্রায় ৫ ঘণ্টা সন্ধান চালিয়ে রাতে ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দরে যাত্রীকে লাথি, বরখাস্ত পুলিশ কর্মকর্তা