প্যারিস অলিম্পিকে প্রথম পদকজয়ী দল কাজাখস্তান। আর প্রথম সোনাজয়ী দল চীন। প্রতিযোগিতায় এখন পর্যন্ত দুটি ইভেন্ট নিষ্পত্তি হয়েছে। দুটি সোনার পদকই জিতেছে চীন।
দুর্দান্ত লড়াইয়ের পর শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত ইভেন্টে প্রথম সোনা জিতেছে চীন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে ১৬–১২ পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি।
এই ইভেন্টে রুপা জিতেছে দক্ষিণ কোরিয়া। ব্রোঞ্জ জিতেছে কাজাখস্তান। এটা এবারের অলিম্পিকেরই প্রথম পদক।
শুটিংয়ের পর চীন সোনা জিতেছে সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ের। নারীদের পদকটি যৌথভাবে অর্জন করেছেন চাং ইয়ানি ও চেন ইয়েন। এই ইভেন্টে রুপা জিতেছে যুক্তরাষ্ট্র ও ব্রোঞ্জ গ্রেট ব্রিটেনের।
২০০৪ সালে এথেন্সের পর এই প্রথম অলিম্পিকের উদ্বোধনী দিনে পদক পেল গ্রেট ব্রিটেন।
৯০ বছর আগের লজ্জার রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের কিপার
অলিম্পিকে গণ্ডগোল, দক্ষিণ কোরিয়াকে ডাকা হলো উত্তরের নামে
সাকিব কি তবে ফুরিয়ে গেলেন?