চন্দনাইশে আহমদ ছফার মৃত্যুবার্ষিকী পালন 

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১১:২১ পিএম

চন্দনাইশের কৃতিসন্তান, উপমহাদেশের প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও বুদ্ধিজীবী সাহিত্যিক আহমদ ছফার ২৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি গ্রন্থাগারে স্মারক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা-পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ-চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সভাপতি শাহজাহান আজাদের সভাপতিত্বে ও চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পটিয়া হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. তৈয়বুর রহমান। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল।

এ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে আরও ছিল দক্ষিণ গাছবাড়িয়া রহমানিয়া আহমদীয়া এ,এস (স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় খতমে কোরআন ও দোয়া মাহফিল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত