বিশ্বকাপ, মহাদেশীয় শিরোপা, তারপর অলিম্পিক জেতার নজির নেই কোনো ফুটবল দলের। আর্জেন্টিনার সামনে এবার সুযোগ এই অপূর্ণতাকে পূরণ করার। তার আগে পাড়ি দিতে হবে প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল পথ। রুখে দিতে হবে ফ্রান্স। ইতোমধ্যে পরিকল্পনার ছকও কষা হয়ে যাওয়ার কথা।
তবে বাংলাদেশ সময় আজ রাত ১টায় বোর্দোতে শুরু হওয়া স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাসচেরানো। ম্যাচটি একটি প্রতিকূল পরিবেশের মধ্যে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
ম্যাচ শুরুর আগের দিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, ‘আগামীকাল (আজ রাত ১টায়) আমাদের ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে। আমরা যদি ভেবে নেই এটা একপেশে লড়াই হবে, তাহলে আমরা ভুল করব। ফ্রান্সের বিপক্ষে আমাদের বল নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে, রাখতে হবে। এরপর দলগতভাবে আক্রমণে যেতে হবে। আমরা যদি তিন-চারটে পাস দিয়ে আক্রমণ করতে চাই, তাহলে ম্যাচটা আমাদের জন্য মানানসই হবে না।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার অলিম্পিক দল ফ্রান্সের সমর্থকদের দ্বারা তীব্র আক্রমণের শিকার হয়েছে। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে বোতলসহ বিভিন্ন বস্তু ছুঁড়ে মারায় খেলা বন্ধ ছিল ২ ঘণ্টা। আর আজ রাতে তো ফ্রান্সের বিপক্ষেই খেলা। তাই মাসচেরানোর মনে যত আশঙ্কা।
আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে সাম্প্রতিক ফুটবল এবং রাজনৈতিক ঘটনাবলী কর্তৃপক্ষকে সতর্ক করে তুলেছে। কাতার ফাইনালের স্মৃতি, লিলের বিপক্ষে এমিলিয়ানো দিবু মার্তিনেজের বিতর্কিত পেনাল্টি সেভ, প্যারিসে লিওনেল মেসির উল্লাস এবং এনজো ফার্নান্দেজের সঙ্গে বিতর্ক দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। ২০২২ সালের ১৮ ডিসেম্বরের পর এই প্রথম মুখোমুখি হবে দুই দল।
তবে আর্জেন্টিনার কোচ মাসচেরানো বলেন, ‘ফুটবল গতি ও নির্ভুলতার খেলা। এ ধরনের পরিস্থিতিতে সংযম বজায় রাখা এবং আমরা যেটা সবচেয়ে ভালো করি সেটা করার সামর্থ্য অপরিহার্য।’
মায়ের ব্যর্থতা ৪০ বছর পর ঘোচাল মেয়ে
‘তিনি পুরুষ হলে জয়টা হবে আমার অনেক বড় অর্জন’
বাইলস প্রমাণ করলেন তিনিই ‘সর্বকালের সেরা’