মাদুরোর জয় প্রত্যাখ্যান বিরোধী প্রার্থীকে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম

ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোর জয় প্রত্যাখ্যান করে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়াকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার এ স্বীকৃতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে যুক্তরাষ্ট্র এবং আরও গুরুত্বপূর্ণভাবে ভেনেজুয়েলার জনগণের কাছে এটি স্পষ্ট যে এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া সর্বোচ্চ ভোট পেয়ে ২৮ জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি বলেন, ভেনেজুয়েলায় গণতান্ত্রিক মূল্যবোধ ফিরিয়ে আনার প্রক্রিয়াকে আমরা পূর্ণ সমর্থন জানাই। আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে যৌথভাবে এ প্রক্রিয়া শক্তিশালী করার উপায় বের করতে আমরা প্রস্তুত। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাজনৈতিক সহিংসতার যন্ত্রে পরিণত হওয়া উচিত নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত