বলিউড সুপারস্টার আমির খান অবসরের চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন তার ছেলে জুনায়েদ খান। ক্যারিয়ারের শুরুতেই জুনায়েদ চলচ্চিত্র নির্মাণে পা রাখেন। এমনকি তার বাবা আমির খানের প্রোডাকশনও পরিচালনা করেন। এ কাজকে তিনি ‘চলচ্চিত্র নির্মাণের সবচেয়ে কঠিন কাজ’ বলে মনে করেন। বর্তমানে জুনায়েদ প্রীতম পেয়ারে প্রযোজনা করছেন।
ক্যারিয়ারের শুরুতে প্রযোজনায় পা রাখার বিষয়ে জুনায়েদ টাইমস অফ ইন্ডিয়াকে জুনায়েদ বলেন, ‘বাবার কারণে প্রযোজনা সংস্থার কাজ শুরু করি। ‘পিকে’ ছবির শুটিং সেটে ক্যামেরার পেছনে ছিলাম। সহযোগী পরিচালকের কাজও করেছি। ‘লাপাত্তা লেডিজ’-র শুটিং নিয়ে কিরণ রাও ব্যস্ত থাকার সময় প্রযোজনা সংস্থার কাজও করেছি। মহারাজের শুটিং শেষ করার পর আমরা একেপি’র (আমির খান প্রোডাকশন) একটি ছবিতে কাজ করেছিলাম।
‘‘সেই সময়ে কিরণ রাও লাপাত্তা লেডিস নির্মাণ করছিলেন। বাবা অবসর নেওয়ার বিষয়ে আমাকে বলেছিলেন, ‘আমি অবসর নিচ্ছি, কেন তুমি দায়িত্ব নিচ্ছো না।' তাই, আমি তখন নির্মাণে পা দিয়েছিলাম। আমি মনে করি, প্রোডাকশন সম্পর্কে আমার এখন যথেষ্ট ভালো ধারণা আছে’’, বলেন জুনায়েদ।
‘মহারাজ’ সিনেমার সাফল্য নিয়ে গত জুলাই মাসে সংবাদ সম্মেলন জুনায়েদ। সেখানে সুপারস্টার বাবার সঙ্গে তুলনার বিষয়ে মুখ খুলেন জুনায়েদ। তাকে প্রশ্ন করা হয়েছিল যে, ‘তার বাবার সঙ্গে তুলনা করলে কোনো অস্বস্তি বোধ করেন কি না।
উত্তরে জুনায়েদ বলেন, ‘এমন কোনো অস্বস্তি বোধ করি না। আমার পরিবার খুব সাপোর্টিভ, তাদের থেকে তেমন কোনো চাপ অনুভব করি না। আমার পরিচালক এবং প্রযোজক খুব সাপোর্টিভ ছিলেন। অত্যন্ত ভালো অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। অস্বস্তির বিষয়ে আমি কখনো ভাবিনি।’
আমিরের সঙ্গে তুলনার কথা বলতে গিয়ে জুনায়েদ হেসে বলেন, ‘‘আমি মনে করি না ‘মহারাজ’ সিনেমার যেকোনো চরিত্রের ক্ষেত্রে বাবা যাবেন (হেসে)।’’
উল্লেখ্য, ‘লাল সিং চাড্ডা’র পর আমির খান ‘সিতারে জমিন পার’ নিয়ে বড় পর্দায় ফিরবেন। ছবিটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তির জন্য দিন-তারিখ নির্ধারিত রয়েছে।
সৈয়দপুর বিমানবন্দর থেকে ফিরে গেল তদন্ত কমিশন
শিল্পী সংঘের নীরব অবস্থান, স্বেচ্ছায় অব্যাহতি নিলেন মম