দাউদকান্দিতে আহত ছাত্র রিফাতের মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০২:৫৯ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে সংঘর্ষে ঘটনায় গুলিবিদ্ধ স্কুল ছাত্র রিফাত মারা গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রিফাতের বোন জামাই সাইদুল ইসলাম। রবিবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। রিফাত উপজেলার বারপাড়া ইউনিয়নের সুক্রপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

রিফাতের বোন জামাই সাইদুল ইসলাম জানান, রিফাতকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে  নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা এবং ঢাকা মেডিকেল কলেজে নেয়া হলেও কোথাও রাখেনি। পরে আমার বাড়ীতে নিয়ে আসলে রাতে মারা যায়।

রবিবার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগরে আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় রিফাত বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত