পিছিয়ে গেল পাকিস্তান সফর

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১০:১২ পিএম

 বাংলাদেশ 'এ' দলের পাকিস্তান সফর অন্তত ৪৮ ঘন্টার জন্য পিছিয়ে গেছে, একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আজ সন্ধ্যায় দুটো চারদিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা ছিল বাংলাদেশের ক্রিকেটারদের। নামে 'এ' দল হলেও আদতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুটো টেস্ট ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের সম্ভাব্য বেশ কয়েকজন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই দলে।

যাদের ভেতর আছেন সাবেক দুই টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এবং মুমিনুল হক। টেস্ট ম্যাচের আগে পাকিস্তানের মাটিতে প্রস্তুতি নিতেই তাদের আগাম যাত্রার কথা থাকলেও দেশের চলমান পরিস্থিতির কারণে যাত্রা পিছিয়ে যাচ্ছে 'এ' দলের। এরই মধ্যে ঢাকায় হযরত শাহজালাল বিমান বন্দরে বিমান ওঠানামা বন্ধ করা হয়েছে, তাই অনুমিত ভাবেই দেশ ছাড়তে পারছেন না ক্রিকেটাররা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত