শেখ হাসিনার পদত্যাগের খবরে কমলগঞ্জে বিজয় মিছিল করেছেন ছাত্র-জনতা। এ সময় জাতীয় পতাকা হাতে হাজারো মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। মিছিলে অংশ নেয় বিএনপি,জামায়েত ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন।
সোমবার (৫ আগস্ট) বিকালে একশ্রেণির লোকজন কমলগঞ্জ পৌরসভায় গেইটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ভাংচুর, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধু ম্যুরাল ভাংচুর, উপজেলা চৌমুহনী চত্বরের ময়না ভাংচুর, বিভিন্ন স্থানে স্থানীয় এমপির ভিত্তি প্রস্তরের নাম ফলক ভাংচুর, পৌর মেয়র জুয়েল আহমেদ এর বাসায় ইটপাটকেল নিক্ষেপ, কমলগঞ্জ প্রেসক্লাবে ইটপাটকেল নিক্ষেপ করেন।
পুরো উপজেলা জুড়েই আনন্দ উল্লাসের পাশাপাশি মিছিল নিয়ে আলীনগর ইউনিয়ন পরিষদে হামলা, উপজেলা ছাত্রলীগের সভাপতির ব্যক্তিগত কার্যালয় ও মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসে ভাঙচুর করে আসবাবপত্রে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। অন্যান্য ইউনিয়নের সামনের দলের বিভিন্ন বিলবোর্ড ভাংচুর করা হয়ে।
স্থানীয় সংসদ সদস্য, কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদের কমলগঞ্জের কাঠালকান্দি এলাকার সাবারী টি প্লান্টেশনের ফার্ম হাউজে ভাংচুর ও লুটপাট করা হয়। এছাড়াও মুন্সীবাজার ও ইসলামপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করা হয়েছে।