জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বীরধানাটা রায়পাড়া কালিমাতা মন্দিরের কেচিগেট ভেঙে ভেতরে ঢুকে নাশকতা চেষ্টার সময় মাহমুদুল হাসান (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (১০ আগস্ট ) রাত আড়াইটার দিকে মন্দির কর্তৃপক্ষের সহযোগিতায় আনসার ও ভিডিপি’র সদস্যরা ওই যুবককে আটক করেন।
আটককৃত যুবক উপজেলার সাতপোয়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তার কাছ থেকে তালা ও কেচিগেট ভাঙার বিভিন্ন সরাঞ্জাম জব্দ করা হয়।
রবিবার (১১ আগস্ট ) সকালে আটককৃত যুবককে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বীর ধানাটা রায়পাড়া কালিমাতা মন্দির এলাকায় গতকাল রাতে আনসার ও ভিডিপির সদস্য টহল দিচ্ছিল। এ সময় তাদের কাছে তথ্য আসে, ওই মন্দিরে কিছু দুষ্কৃতকারী ঢুকছে। দ্রুত তারা মন্দিরে ছুটে যান। এ সময় মন্দিরের কেচিগেটের তালা ভেঙে একজন দুষ্কৃতকারী ভেতরে প্রবেশ করছে। তাদের (আনসার ও ভিডিপি সদস্য) উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যান। মন্দিরের ভেতর থেকে ওই যুবককে আটক করা হয়।
জামালপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো.মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “দীর্ঘ সময় ধরে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার ও ভিডিপির সদস্য আইনশৃঙ্খলা বাহিনীরা এবং নাগরিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, মন্দির ও গীর্জাসহ বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতি প্রতিরোধে আমার সদস্যরা কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল গভীর রাতে ওই মন্দির এলাকায় আমার সদস্যরা টহল দিচ্ছিল। তারা মন্দিরের কেচিগেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।”
দখল-চাঁদাবাজি করলে পা ভেঙে দেওয়া হবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সড়কে ট্রাফিকের কাজ করা শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
'বাবার স্পর্শ পাইনি সাত বছর, জীবিত না মৃত সেটাও অজানা'