রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ১২ দফা কর্মবিরতি পালন

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০২:৪৩ এএম

১২ দফা দাবিতে কর্মবিরতি পালন শুরু করছেন দেশের চার হাজার রেলওয়ে নিরাপত্তাকর্মী। গতকাল রবিবার দেশের সর্বত্র নিরাপত্তাকর্মীরা মিছিল ও কর্মবিরতি পালন করেন।

এ প্রসঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সমন্বয়ক সাদ্দাম হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা সশস্ত্র বাহিনীর আদলে প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী। তাই ঝুঁকি ভাতা, রেশন, বেতন স্কেলসহ তাদের সব সুযোগ-সুবিধা আমাদের দিতে হবে। এছাড়া আমাদের ব্যারাক স্থাপন ও আট ঘণ্টার বেশি চাকরি হলে ওভারটাইম চালু করতে হবে।’

এদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দাবির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী দেশ রূপান্তরকে বলেন, ‘পূর্বাঞ্চলীয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পূর্বাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপকের সঙ্গে দেখা করেছেন এবং কিছু দাবি-দাওয়া উত্থাপন করেছেন বলে শুনেছি। তাদের দাবি-দাওয়াগুলো রেলওয়ের মধ্যে যেসব রয়েছে আমরা তা সমাধান করার চেষ্টা করব। তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হবে। তবে আমাদের আওতায় যেসব দাবি-দাওয়া রয়েছে সেগুলো আগে সমাধানের চেষ্টা করব। রেলওয়ের বিশাল এলাকা পাহারা দিয়ে থাকেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এখন কর্মবিরতি পালন করলে অরক্ষিত হয়ে যাবে রেলওয়ে স্থাপনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত