অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

  • এ দুর্ঘটনায় হেলিকপ্টারটির একমাত্র আরোহী পাইলট ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন
  • কুইন্সল্যান্ড পুলিশ এবং বিমান নিরাপত্তা সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করেছে
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৬:০২ পিএম

অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ড শহরের কেয়ার্নসের একটি হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হেলিকপ্টারটির পাইলট মারা গেছেন।

স্থানীয় সময় সোমবার সকালে হেলিকপ্টারটি হিল্টন হোটেলের ছাঁদে আছড়ে পড়ে এবং বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এ সময় হোটেলে অবস্থানকারীদের সরিয়ে নেয়া হয়।

সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটির একমাত্র আরোহী পাইলট ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় হোটেলের দুই অতিথিকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

হেলিকপ্টারটি যে কোম্পানির ছিল, তারা জানিয়েছে, এটি ‘অননুমোদিত’ ফ্লাইটে ছিল।

দুর্ঘটনার কারণ উদঘাটনে কুইন্সল্যান্ড পুলিশ এবং বিমান নিরাপত্তা সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করেছে।

ঘটনার সময় কেয়ার্নসের প্রধান এসপ্লানেডের ওই হোটেলে অবস্থান করছিলেন। তিনি বলেন, ‘খুব নিচ দিয়ে’ একটি হেলিকপ্টার উড়তে দেখেন তিনি যার কোনও লাইট ছিল না এবং তখন বৃষ্টি হচ্ছিল। হেলিকপ্টারটি হঠাৎ ঘুরে হোটেলের সঙ্গে ধাক্কা খায় এবং বিস্ফোরিত হয়।

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানিয়েছে যে তারা ঘটনাস্থলে তদন্তকারী পাঠাচ্ছে।

হোটেলের চারপাশের রাস্তাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ জরুরি অবস্থা ঘোষণা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত