ইনজুরির কারণে ২০২৪ কোপা আমেরিকা ফাইনালের পর থেকে মাঠের বাইরে আছেন লিওনেল মেসি। তিনি কবে মাঠে ফিরবেন তা এখনও স্পষ্ট নয়। মেসি অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে জিতিয়েছেন দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ।
এলএমটেন এর বয়স ৩৭। কাতারে বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসি বলে আসছেন তিনি ফুটবল উপভোগ করছেন। তবু প্রশ্ন উঠে মেসির অবসর নিয়ে।
মেসির অবসর নিয়ে এবার কথা বললেন তার বন্ধু সার্জিও আগুয়েরো। মেসিকে নিয়ে আগুয়েরো বলেন, 'যতবার দরকার হয় আমি একই কথা বলবো : লিওকেই সিদ্ধান্ত নিতে হবে কবে অবসর নেবেন। সে যেই সিদ্ধান্তই নেবে আমার তাতে সমর্থন থাকবে।'
মেসিকে সারা জীবন মাঠে খেলতে দেখতে চান আগুয়েরো। তিনি আরও বলেন, 'আমি মেসিকে সারা জীবন মাঠে খেলতে দেখতে চাই। তবে এটি অসম্ভব বিষয়। জাতীয় দলের হয়ে কতদিন খেলবেন সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু মেসির আছে। ক্লাব ফুটবলের বেলাতেও বিষয়টি একই।'
মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি লিগস কাপের শেষ ষোলোতে উঠেছে। লিগস কাপে বাংলাদেশ সময় বুধবার ভোরে মায়ামি খেলবে কলম্বাসের বিপক্ষে।
মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেন থর্প, জানান স্ত্রী
এ বছর সবগুলো টেস্ট খেলতে চান সাকিব