রাজশাহীতে আবর্জনার স্তূপে পড়ে থাকা ককটেল নিয়ে খেলা করার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে নগরীর টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে সেখান থেকে আটটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
আহতরা হলো নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে আব্দুল্লাহ (৭) ও মো. শাহিনের ছেলে সাবা (৮)।
আহতদের রাজশাহী মেডিকেল কলজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরে ময়লার স্তূপে দুই শিশু খেলা করছিল। এ সময় তারা পরিত্যক্ত কয়েকটি ককটেল পায়। এগুলোকে বল ভেবে তারা খেলা শুরু করলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ওই দুই শিশু আহত হয়। পরে সেখানে সেনাবাহিনী, বিজিবি সদস্য ও শিক্ষার্থীরা গিয়ে শিশুদের উদ্ধার করে হাসúাতালে পাঠায়।
