সাবেক ডেপুটি স্পিকার ও আইসিটি প্রতিমন্ত্রী গ্রেপ্তার

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৩:১৩ এএম

সদ্য বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ^বিদ্যালয় (ঢাবি) শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর পল্টন থানায় করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত