বাগেরহাট 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৫:১০ পিএম

চাঁদাবাজি-লুটপাট: বাগেরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত’ শিরোনামে গত ১৪ আগস্ট ‘দেশ রুপান্তর’ প্রত্রিকার দেশ পাতায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদটি দেখে জেলা যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সদস্যরা বিস্ময় প্রকাশ করেছেন। তারা বলছেন, বাগেরহাট জেলা যুবদলের দীর্ঘদিনের গৌরবউজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে বানোয়াট ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আমরা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গত ১৪ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে যুবদলের বাগেরহাট জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা করে কেন্দ্রীয় কমিটি। তবে কি কারণে কমিটি বিলুপ্ত করা হয় তা চিঠিতে উল্লেখ ছিল না। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির প্যাডে দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছিল।

এখন থেকে জেলা যুবদলের সাংগঠনিক পরিচয় ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হচ্ছে। কারো বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ পাওয়া গেলে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করা হয় চিঠিতে। 

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আইউব মোল্লা বাবুকে প্রধান সমন্বয়ক করে ছয় সদস্যের বাগেরহাট জেলা যুবদলের কমিটি দেয় কেন্দ্রীয় কমিটি।

সদ্য বিলুপ্ত কমিটির অন্যতম সদস্য আইনজীবী সাজ্জাদ হোসেন শুক্রবার বিকেলে দেশ রুপান্তর প্রত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখে বিস্ময় প্রকাশ করে বলেন, গত ১৪ আগস্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির প্যাডে দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত একটি চিঠি আমরা হাতে পাই। তাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে যুবদলের বাগেরহাট জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করার কথা বলা হয়। তবে কি কারণে কমিটি বিলুপ্ত করা হলো তা ওই চিঠিতে উল্লেখ ছিল না। তবে কমিটি বিলুপ্তির সংবাদটি দেশ রুপান্তর প্রত্রিকায় অন্যভাবে প্রকাশিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত