যেকোনো দেশের ঘরোয়া ফুটবল ক্লাবের ঘাটতি পূরণ করা হয় বিদেশিদের দিয়ে। কখনও তারকাদের ডেকে আনা হয় কেবল ক্লাবের শোভা বাড়ানোর জন্য। বাংলাদেশের বাস্তবতায় বিদেশিরাই মাঠ মাতান স্থানীয় লিগগুলোতে। শীর্ষ গোলদাতার তালিকায়ও নাম থাকে বিদেশিদের। তাদের নৈপুণ্যে মেতে উঠে বাংলাদেশের ফুটবল টুর্নামেন্টগুলো।
অথচ এবার সেই বিদেশি ফুটবলারদের বাদ দিয়েই লিগ আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশের পেশাদার ফুটবলরা। সেই সঙ্গে দলবদলের সময়সীমাও পিছিয়ে দেওয়ার দাবি তুলেছেন ফুটবলাররা।
আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে হাজির হয়ে ৭ দফা দাবি জানান তারা। এসময় তারা বাফুফে সভপতি বরাবর দাবিগুলো জানিয়ে স্মারকলিপিও তুলে ধরেন। কাজী সালাউদ্দিনের পক্ষে সেটা গ্রহণ করেছেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
৭ দফা দাবির মধ্যে আছে, অনতিবিলম্বে দলবদল পেছানো নিশ্চিত করতে হবে, প্রত্যকে দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, দায়সারা লিগ চালানো যাবে না, অংশ না নেওয়া দলগুলোর খেলোয়াড়দের দায়ভার কে নেবে, বিদেশী খেলোয়াড় ছাড়া লিগ আয়োজন করতে হবে, যে সকল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইতোপূর্বে ক্লাবের স্পন্সর ছিল তাদের পুনরায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সব খেলোয়াড়দের মিটিং করাতে হবে।
স্মারকলিপি প্রদানের আগে মানববন্ধন করেছেন বাংলাদেশের পেশাদার ফুটবলাররা। এসময় তাদের মধ্য থেকে কথা বলেন শেখ জামালের রায়হান চৌধুরী, শেখ রাসেলের আশরাফুল ইসলাম রানা ও রেজাউল করিম।
৬১৮ উইকেট পেলেই অবসর নেবেন অশ্বিন
বাংলাদেশ-পাকিস্তান টেস্টের পাঁচ দিনই বৃষ্টির শঙ্কা
পাকিস্তান সিরিজ থেকে ‘আউট’ জয়