বাসসের নতুন প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৭:০৪ এএম

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুব মোর্শেদ। গতকাল শনিবার তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, মাহবুব মোর্শেদকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

এর আগে একই দিনে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব চালিয়ে আসা আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

বাসসের প্রধান সম্পাদক পদে নিয়োগের আগে সর্বশেষ দৈনিক দেশ রূপান্তরে চার বছর উপসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহবুব মোর্শেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত