মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১০:৩০ পিএম

কুমিল্লা মুরাদনগরে মাদক সেবনে বাধা দেওয়ায় বাসা থেকে ডেকে নিয়ে ফারুক (৩৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

শনিবার (১৭ আগস্ট) উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে নিহতের মা রুবি আক্তার বলেন, ‘আমার ছেলেকে একই গ্রামের ছালাহ উদ্দিন বাড়ীতে এসে  ডেকে নিয়ে যায়। আয়না ব্রিজে নশু মিয়া, আব্বাস উদ্দিন, হারুন মিয়া, আহাম্মদ মিয়া, শরীফ, নেকবরসহ সাত জনের একটি সন্ত্রাসীদল তাকে মারধর করে। তাকে আবার মির্জাপুর ঈদগাহে নিয়ে জনসম্মুখে পিটিয়ে পা ভেঙ্গে দেয় এবং ছুরি দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে।’ 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ ইবনে আলম বলেন, এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত