গত জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন গিয়ে ঠেকে গণঅভ্যুথ্বানে। তাতে শেষ পর্যন্ত সরকার পতন হলেও সংঘর্ষ- সহিংসতায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। আহত হন হাজার হাজার মানুষ। এই ঘটনার সময় বাংলাদেশেই অবস্থান করছিলেন হাথুরুসিংহে। এ ঘটনায় আবেগাক্রান্ত হন বাংলাদেশের কোচও।
পাকিস্তান সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে নিজের জন্য খারাপ লাগার কথা জানিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে , (বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনে) যাদের কাছের মানুষজন মারা গেছে, তাদের পরিবারের জন্য আমার দোয়া ও ভালোবাসা থাকবে। খুবই কঠিন সময় ছিল এটা। আমি আশা করি, শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে। এটা একটা অভূতপর্ব ঘটনা। আশা করি দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে।’
এ সময় তিনি আবেগী হয়ে পড়েছিলেন বলেও জানান বাংলাদেশের হেড কোচ। বলেন, ‘হ্যাঁ (আমার জন্য ইমোশনাল ছিল)।’
দেশের কঠিন এই সময়ে বাংলাদেশ দল যদি ভালো খেলে বা প্রথমবার পাকিস্তানকে টেস্টে হারায় তাহলে সেটা দেশবাসী কিছুটা হলেও স্বস্তি পাবে বলে মনে করছেন হাথুরুসিংহে, ‘আমরা সবাই জানি, মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশা জাগানোর ক্ষমতা আছে খেলাধুলার। এই ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই এ কঠিন সময়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের খুব সাহায্য হবে।’
নতুন বোর্ড আমাকে বদলাতে চাইলে আমি মেনে নেবো: হাথুরুসিংহে
পাকিস্তানের চ্যালেঞ্জ মোকাবেলায় মুখিয়ে আছে দল: হাথুরুসিংহে