বিএসএমএমইউ প্রশাসনের দায়িত্বে ৮ চিকিৎসক

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৭:২০ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আপদকালীন কার্যক্রম পরিচালনায় আট চিকিৎসককে প্রশাসনের বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন উপাচার্য না আসা পর্যন্ত এই দায়িত্ব অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। গত রবিবার এক যোগে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই উপ-উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রার। পদত্যাগের পর শূন্য প্রশাসন পরিচালনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশ অনুযায়ী, চর্ম ও যৌন রোগ বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু নাছেরকে উপপরিচালক (হাসপাতাল), ইউরোলজি বিভাগের ডা. জাফর ইকবালকে উপপরিচালক (সুপার স্পেশালাইজড), গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের ডা. মোহাম্মদ মশিউর রহমানকে উপপরিচালক (এসেস্ট), ইউরোলজি বিভাগের ডা. মাহবুবুল ইসলাম খন্দকারকে সুপার স্পেশালাইজড হাসপাতালের উপপরিচালক (আইটি), ভাসকুলার সার্জারি বিভাগের ডা. এ কে আল মিরাজকে উপ-রেজিস্ট্রার (শিক্ষা), অর্থোডনটিকস বিভাগের ডা. এ কে এম কবির আহমেদকে উপ-রেজিস্ট্রার-১, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিকস বিভাগের ডা. মো. রিয়াদুল জান্নাতকে সহকারী পরিচালক (হাসপাতাল) ও ইউরোলজি বিভাগের মোহাম্মদ এরশাদ আহসানকে সহকারী পরিচালকের (হাসপাতাল) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত