বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নুরুল ইসলাম মনি

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৯:০২ পিএম

সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাবেক সংসদ সদস্য  নুরুল ইসলাম মনিকে জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে।  ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি দলকে সুসংবদ্ধ ও শক্তিশালী করতে সক্ষম হবে বলে দল আশা রাখে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত