ঢাকায় আসছে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কারিগরি দল

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৭:১৩ পিএম

আগামীকাল ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কারিগরি দল। বুধবার (২১ আগস্ট) বিকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

পররাষ্ট্রসচিব বলেন, প্রতিনিধি দলটি ঢাকা থাকার কথা ২৮ আগস্ট পর্যন্ত। এসময়ে তারা সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করবেন। কয়েকজন উপদেষ্টার সঙ্গেও দেখা করার কথা রয়েছে।

ছাত্র আন্দোলনে, সহিংসতা, মৃত্যের সংখ্যা সব সার্বিক বিষয়ে তদন্ত করতে চায় এমন আগবান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে জানিয়েছিল সংস্থাটির হাইকমিশনার ভলকার টুর্ক। এ নিয়ে ড. ইউনূসের সঙ্গে ফোনেও আলাপ করেন। সেই ধারাবাহিকতায় প্রতিনিধি দল আসছেন বলে জানান মাসুদ বিন মোমেন। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্রে যেতে পারেন। জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন হওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত