প্রয়াত হলেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় কলকাতায় রিজেন্ট পার্কের নিজের বাড়িতে মারা গেছেন বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
জানা গেছে, সকাল পর্যন্ত সুস্থ ছিলেন তিনি। সন্ধ্যাবেলায় চা পান করেছিলেন। এরপর হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। এর পরেই সব শেষ। নিজের বাড়িতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।
ভারতীয় গণমাধ্যম বলছে, সন্ধ্যায় চা খেয়েছিলেন উৎপলেন্দু। তারপরই ঝিমিয়ে পড়েন। খবর দেওয়া হয় চিকিৎসকে। কিন্তু ততক্ষণে সব শেষ।
বাংলা চলচ্চিত্র দুনিয়ায় এক উল্লেখযোগ্য নাম উৎপেলন্দু। দর্শকদের উপহার দিয়েছেন নানা ধরনের ছবি। ‘ময়নাতদন্ত’, ‘চোখ’, ‘দেবশিশু’র মতো আলোচিত সিনেমা পরিচালনা করেছেন তিনি। ১৯৮২ সালে তাঁর পরিচালিত চোখ ছবিটি পেয়েছিল জাতীয় পুরস্কার। উৎপলেন্দুর ঝুলিতে আসে সেরা পরিচালকের পুরস্কারও। জাতীয় পুরস্কার ছাড়াও পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার, রয়েছে এনএফডিসির স্বর্ণপদকও।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন উৎপলেন্দু। পড়ে গিয়ে ভেঙেছিল কোমরের হাড়। ছিল প্রস্টেটের সমস্যাও। মে মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। ভর্তি করা হয় হাসপাতালে। যদিও প্রায় এক মাস পর বাড়ি ফিরে আসেন তিনি। উৎপলেন্দুর দুই মেয়ে ঋতাভরী ও চিত্রাঙ্গদাও সিনে দুনিয়ার সঙ্গে যুক্ত। মা শতরূপা সান্যালও পরিচালক। যদিও উৎপলেন্দুর সঙ্গে যোগাযোগ নেই কারও!
র্যাপারদের কনসার্ট স্থগিত 