আফগানিস্তানে নিষিদ্ধ জাতিসংঘের বিশেষ দূত

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১২:৪৮ এএম

আফগানিস্তানের জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার রিচার্ড বেনেটকে নিষিদ্ধ করেছে ক্ষমতাসীন তালেবান। তাকে আফগানিস্তানে ঢুকতে দেওয়া হচ্ছে না। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজকে এ কথা জানিয়েছেন তালেবান প্রশাসনের এক মুখপাত্র। তার দাবি, জাতিসংঘ মানবাধিকার পরিষদ অপপ্রচার ছড়ানোর কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে রিচার্ড বেনেটকে আফগানিস্তানে ঢুকতে না দেওয়ার বিষয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদ তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। আর বেনেটের কাছ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তালেবান প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বলখি বলেন, বেনেট আফগানিস্তানে ভ্রমণের ভিসা পাবেন না। তিনি কুসংস্কার এবং মনগড়া কাহিনির ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত