বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিবেন বিকাশকর্মীরা

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৫:৪৬ পিএম

চলমান বন্যায় দেশের আট জেলার ২৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এতে দুইজনের মৃত্যু হয়েছে। এমতাবস্থায় বন্যার্তদের জন্য নিজেদের বেতনের একদিনের অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশের কর্মীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে বিকাশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, সারা দেশে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে বিকাশের সকল কর্মী তাদের একদিনের বেতন অনুদান করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত