চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ বন্যার পানিতে মো: এমরান (২২) ও রজি আহমেদের দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী ।
তিনি বলেন, শুক্রবার রাতে রজি আহমেদ নামের একজনের লাশ পাওয়া যায়। শনিবার সকালে এমরানের লাশ পাওয়া যায়। তারা উভয়ে বন্যার পানিতে ভেসে গিয়ে মারা গেছে। এছাড়াও দাঁতমারা ৭নং ওয়ার্ডের মো: সাহাদাত হোসেন সামী নামের একজন এখনো নিখোঁজ আছেন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বন্যার পানিতে প্রবল স্রোতে বাগান বাজার সড়ক পার হওয়ার সময় এমরান ভেসে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পর তাকে আর পাওয়া যায়নি। শনিবার সকালে মইজ্ঞে পুকুর এলাকায় তার লাশ দেখতে পান স্থানীয়রা।
বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৯ লাখ মানুষ, ১৮ জনের মৃত্যু
আকস্মিক এই বন্যা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এর জন্য দায়ী কে?