১৭ বছর পর সচল আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০১:০০ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর সব ব্যাংক হিসাব প্রায় ১৭ বছর পর সচল হলো। একই সঙ্গে তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল ও ছোট ছেলে তাবিথ আউয়ালেরও সব হিসাব সচল করা হয়েছে। গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে (সিআইসি) এ-সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের পাঠানোর পরিপ্রেক্ষিতে এসব ব্যাংক হিসাব সচল করা হয়েছে।

২০০৭ সালের ১ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে আবদুল আউয়াল মিন্টুসহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছিল এনবিআরের গোয়েন্দা শাখা (সিআইসি)। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআরে আবদুল আউয়াল মিন্টু ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত