খুলে দেয়ার ছয় ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ গেট

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৬:৪০ পিএম

কাপ্তাই হ্রদের পানির স্তর বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় হয় আজ সকাল ৮টা ১০ মিনিটে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেয়া হয়। গেট খুলে দেয়ার ছয় ঘণ্টা পর দুপুর দুইটায় সেগুলো আবার বন্ধ করা দেয়া হয়েছে। কাপ্তাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. মাফিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, কাপ্তাই বাঁধের গেট খোলার ফলে কর্ণফুলী নদীতে পানির প্রবাহ বাড়লেও কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। বরং পানি না ছাড়লে বাঘাইছড়ি উপজেলা এবং এর আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে যাওয়ার আশংকা ছিল।

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, রবিবার সকাল সাতটায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.২৭ এমএসএল (মিনস সি লেভেল) রেকর্ড করা হয়েছে। কাপ্তাই হ্রদের পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল। 

হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মোশাররফ হোসেন খান বলেছেন, বাঁধের ঝুঁকি এড়াতে এবং রুলকার্ভ অনুসরণ করে হ্রদের পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। প্রতিবছর এভাবেই পানি ছাড়া হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত