মিথ্যা তথ্য প্রচার করে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে অভিনেত্রী ও প্রযোজক রোকেয়া প্রাচীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত আবেদনটি খারিজ করে।
মোছাব্বির হাসান ওরফে সজীব নামে এক ব্যক্তি এ মামলার আবেদনটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলা হওয়ার মতো কোনো উপাদান পায়নি।
